সাতক্ষীরার শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের আনিচুরের হোটেল থেকে তাকে আটক করে ডিজিএফআই সদস্যরা। আটক তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে।
পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউএনও ডা. সঞ্জীব দাস বলেন, আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে বলেন, স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। পরে তিনি সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন জায়গায় ডিজিএফআই ও এনএসআইয়ের পরিচয় দিয়ে দোকান ও জমি দখল করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রেখে তাকে আটক করা হয়। তিনি তার প্রতারণা ও অপরাধের কথা স্বীকার করেছেন।
ভূমি অফিসে তদন্তে এসে ভুয়া গোয়েন্দা সদস্য আটক

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:50 pm