গাজীপুরে পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  বিশেষ প্রতিনিধি    17-08-2024    200
গাজীপুরে পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের সালনায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে বগিটি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

হানিফ আলী বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। কয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এখনো বলা যাচ্ছে না।

সারাদেশ-এর আরও খবর