লক্ষ্মীপুরের কমলনগরে বন্যার্ত এলাকায় দেখা দিয়েছে রোগব্যাধি। ডায়রিয়া, চর্মরোগসহ জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে পানিবন্দি মানুষ। তাদের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে উপজেলা ছাত্রদল। মেডিকেল ক্যাম্প করে আক্রান্তদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দিচ্ছে তারা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) চর কাদিরা ইউনিয়নের চর বসু পাটোয়ারীপাড়া প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত রোগাক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চিকিৎসক মো. শরিফুল ইসলাম ও ডাঃ মোবারক হোসেন, কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া, হাজির হাট উপকূল কলেছ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা ছাত্রদল সদস্য হেলাল, মাকছুদ, ছাত্রনেতা রাকিব, সোহাগ ও আরমান প্রমুখ।
কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসাইন সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া বলেন, বন্যায় পানিবন্দি পরিবার ও আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের পানিবাহিত ও বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে,তাই আমরা আমাদের নেতা আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে তাদের সুস্থতায় ছাত্রদল কাজ করছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।
কমলনগরে বন্যার্তদের চিকিৎসায় ছাত্রদলের মেডিকেল ক্যাম্প

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:14 pm