বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মাওলানা আসলাম হোসেন, অ্যাডভোকেট হিরক মিনা, শিকদার ইমরান হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি। বরং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন তার ছেলে শেখ তন্ময়কে সংসদ সদস্য বানিয়েছেন। মাত্র ৩২ বছর বয়সে সংসদ সদস্য হয়ে শেখ তন্ময় এ জেলায় যা ইচ্ছে তাই করেছেন। প্রতিটি ঠিকাদারি কাজে চাঁদাবাজি, মাদক ব্যবসার ভাগ নেওয়া থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নেই, যা করেননি। এক কথায় বাগেরহাটকে বসবাসের অযোগ্য করে রেখে গেছেন তারা। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের অত্যাচার ও অনিয়মে বাগেরহাটবাসী অতিষ্ঠ ছিল। তাদের বিচারের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের ফাঁসি চাই লেখা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাগেরহাটে শেখ হাসিনা ও শেখ তন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:15 pm