ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসে থাকা অধিকাংশ যাত্রী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনা কবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে।
তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে বলে তিনি জানান।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আর হাসপাতালে আনার আগেই দুইজন গার্মেন্টসকর্মী মারা গেছেন বলে তিনি জানান।
মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ২ নারী গার্মেন্টসকর্মী নিহত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:45 pm