নরসিংদীর পলাশে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন— সান্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)।
দগ্ধদের স্বজনরা উদ্ধার করে প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের ডা. মানজারুল ইসলাম জানান, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, ঘরের ভেতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হন মা ও ছেলে।
পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা ও ছেলে দগ্ধ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:49 pm