ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোঁজ

  বিশেষ প্রতিনিধি    05-10-2024    204
ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোঁজ

কুড়িগ্রামের চিলমারীর রমনা ঘাটে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে সোহাগ (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহাগ তার আরও ৪-৫ জন বন্ধু মিলে চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে সোহাগ শখ করে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়। রাত হওয়ায় উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। বৃষ্টি কমলে নদীতে তল্লাশি শুরু হবে।

সারাদেশ-এর আরও খবর