শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তার ধারে খেলার সময় বন্যার পানিতে ডুবে জিমি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ এ নিয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে।
সোমবার (০৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে গত বৃহস্পতিবার (০৩ অক্টোবর) জিমি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে।
গত চারদিনে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলা উপজেলায় বন্যার পানিতে মোট ৯ জন মারা গেছেন।
এদিকে শেরপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে হাজার হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এখনো অনেক জায়গায় পৌঁছেনি ত্রাণ সহায়তা।
তবে জেলা প্রশাসন বলছে, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পৌঁছানো হয়েছে।
শেরপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৯

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:44 pm