লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজারের কমা সড়ক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভাঙে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পানিয়ালা বাজারের কমা সড়কে পাশে অবৈধভাবে খালের ওপর দোকানঘর নির্মাণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ নেতৃত্ব দেন। অভিযানে সেনাবাহিনী উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে। এসময় অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘরগুলো ভেঙে দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম চলমান থাকবে।
খালের ওপর অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিলো প্রশাসন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:51 pm