রংপুরের পীরগাছায় অমুসলিমদের নিয়ে কমিটি গঠন করা নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জামায়াত বলছে, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য অমুসলিমদের নিয়ে কোনো কমিটি করা হয়নি। বরং সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ নামে একটি কমিটি করা হয়েছে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলেও দাবি দলটির স্থানীয় নেতাদের।

মোস্তাক আহমেদ জানান, সামাজিক সেবা যেমন অসুস্থতা, দুস্থ মানুষ, ব্লাড ডোনেশন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, বিরোধ মীমাংসাসহ বিভিন্ন সামাজিক সেবাগুলো অমুসলিমরাও যাতে পায় তাই সেটি নিশ্চিত করতেই ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ গঠন করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক শাখা কমিটি নয়। শুধু সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিটি। এ ধরনের নাগরিক সেবামূলক অনেক কমিটি আগেও ছিল। জামায়াত প্রকাশ্যে কাজ করার সুযোগ না থাকায় কমিটিগুলো সচল ছিল না।
বিষয়টি নিয়ে কমিটির গঠিত নাগরিক সেবা কমিটির সেক্রেটারি বিজন চন্দ্র দাস জানান, জামায়াতে ইসলামীর নেতারা অমুসলিমদের মাঝে সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি করতে বলেছিল। যাতে আমাদের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। আমরা সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি করেছি। জামায়াতের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
রংপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা এনামুল হক জানান, অমুসলিমদের নিয়ে কোনো রাজনৈতিক শাখা কমিটি করা হয়নি। সেদিন (শুক্রবার) সেখানে অমুসলিমদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আমিও উপস্থিত ছিলাম। তবে শুনেছি আমরা চলে আসার পর তাদের মধ্যে একটি অভ্যন্তরীণ কমিটি হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলা জামায়াত অফিসে পীরগাছা সদর ইউনিয়নের ‘হিন্দু সম্প্রদায়ের ভাইদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’ শিরোনামে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন— রংপুর জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, পীরগাছা সদর ইউনিয়ন শাখার আমির আব্দুর জব্বার, অর্থ সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী প্রমুখ।
রংপুরে জামায়াতের হিন্দু শাখা নয়, অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:15 pm