কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- বাজিতপুর উপজেলার শাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে সুজন, ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মৃত হানিফ মিয়ার ছেলে সজল, একই এলাকার মতিউর রহমানের ছেলে মোস্তাকিম ও মৃত হানিফ মিয়ার ছেলে সাব্বির।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের পুলিশ ফাঁড়ির এসআই মামুন এবং এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেন। এ সময় আটকদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা, একটি ডেগার, ২টি কেচি ও ১টি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি শহরের বিভিন্ন জায়গায় একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। আমরা প্রায়ই এমন অভিযোগ পেয়ে যাচ্ছিলাম। এরপর বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এছাড়া ওসি জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভৈরবে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:53 pm