রাজধানীর বংশালে আগামাসি লেনের বাসায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা ইউসুফ মিয়া বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ঝুমুর ছিল মেঝ। আজ রাতে খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে কখন যে সে জ্ঞান হারিয়ে ফেলে তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।
খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:16 pm