চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হাফিজুর রহমান সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। ককটেল বিস্ফোরণের আলামতও পানি দিয়ে ধুয়ে-মুছে গায়বে করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আহত সুরুজ কিছু ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির ছাদে ফেলে রাখেন। পরে ওইসব ককটেল তিনি সংরক্ষণ করার জন্য ব্যাগে করে ভরার চেষ্টা করছিলেন। এ সময় ককটেল বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেল বিস্ফোরণ সেটি নিশ্চিত হওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জে রোদে শুকাতে দেওয়া’ ককটেল বিস্ফোরণে যুবক আহত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm