কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে রুবিনা খাতুন (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুবিনা মেহেরপুর জেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। একই থানার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে আলাল শেখ (৩০) তার স্বামী। তিনি কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কমলাপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন রুবিনা। ছেলে-মেয়েরা নানা বাড়ি বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুজনই বাড়ি ছিলেন। সারাদিন সহকর্মীরা রুবিনাকে মোবাইলে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে বিষয়টি জানান। এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানান সহকর্মীদের কল ধরছেন না রুবিনা।
তখন রুবিনার স্বামী আলাল জানান, অসুস্থ থাকায় সকাল থেকে তিনি রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছেন। সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত বলা যাবে। তারপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।
নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:33 pm