সিরাজগঞ্জের বেলকুচির সুবর্নসাড়ায় কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কার্টন ভারতীয় সুতা আটক করে বেলকুচি থানা পুলিশ।
বেলকুচি থানার ওসি জাকরিয়া হোসেন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টসের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতা গার্মেন্টসে ব্যবহার না করে গোপনে চোরাচালানের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল চক্রগুলো। নানা কৌশল পরিবর্তন করে বেলকুচির অসাধু সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। স্থানীয়রা লড়ি আটক করে। এসময় গনমাধ্যমকর্মীদের দেখে চোরাচালানকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ রাত ৯টার দিকে সুতাসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কার্টন সুতা উদ্ধার করা হয়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন আরও জানান, সুতাগুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলকুচির ইউএনও আফিয়া সুলতানা কেয়াসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
এদিকে সরকারী রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সুতা উদ্ধারের পর তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বেলকুচিতে ভারতীয় ৭৫ কার্টন সুতা আটক করেছে পুলিশ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm