নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ শাকিল মাহামুদ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে আলাইয়ারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শাকিল মাহমুদ বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রামের মুন্সি বাড়ির হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, শাকিল মাহমুদ একজন পেশাদার চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এনায়েতনগর গ্রামের একজন ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় উপস্থিত লোকজন শাকিলকে অস্ত্রসহ আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ দেশীয় পাইপগানসহ শাকিল মাহমুদকে আটক করে। তাকে অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আগ্নেয়াস্ত্রসহ যুবককে পুলিশে দিলো জনতা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:50 pm