জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তহবিল থেকে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ও আগস্টে নিহত সাত পরিবার ও আহত ২৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই আর্থিক অনুদানের চেক নিহত ও আহত পরিবারের হাতে তুলে দেন। নিহত ৭ পরিবারের প্রত্যেকে ২০হাজার টাকা ও আহত ২৩ জনের প্রত্যেকে ১০ হাজার টাকার করে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয় হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে। সেই রাষ্ট্রটা ৫৩ বছরের ইতিহাসে ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে যে আত্মত্যাগ দেখিয়েছে। আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। আর বঞ্চনাহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে তাদের স্বপ্নে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবীর চন্দন, সিভিল সার্জন মো. মাসুদ রানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে আন্দোলনে নিহত-আহত ৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:54 pm