গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানা মালিককে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) টঙ্গীর তিলারগাতী শিংবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধানসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযানে অংশ নেন।
টঙ্গীতে পলিথিন কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:49 pm